২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে বাসের নিচে চাপা পড়ে এক রিকশাচালক নিহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 07:53 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার বিকেল ৫টার দিকে মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মোল্লা (২৬) ওই উপজেলার উলাইল গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

শিবালয় থানার ওসি মো. রকিবুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেপড়া বাসস্ট্যান্ডে রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন শামীম। এসময় হঠাৎ পাটুরিয়াগামী এনএনবি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশার ওপর ওঠে যায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।

এসময় আরো তিন পথচারী আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি রকিবুজ্জামান ।