২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রংপুর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার বিকালে রংপুর প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এঘটনায় নিহত শামীম (২০) স্থানীয় মহুয়া কনফেকশনারির কর্মচারী।

কনফেকশনারির মালিক মুন্না মিয়া জানান, শামীম নগরীর কুকরুল এলাকার হারুন অর রশীদের ছেলে।

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, কনফেকশনারীর সামনে তোতা মিয়ার পানের দোকান সরিয়ে নেয়ার সময় পাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে শামীম আহত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।