বরিশালে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার
বরিশালের গৌরনদীতে কুড়াল দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যা করেছে এক ব্যক্তি।
নিহত মুকুল বেগম (২৫) ওই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
এ ঘটনার পর আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি আবুল কালাম বলেন, সকালে রান্নার জন্য কুড়াল দিয়ে লাকড়ি কাটছিলেন আব্দুর রহমান। এক পর্যায়ে ক্ষেপে গিয়ে স্ত্রী মুকুল বেগমের মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন তিনি।
“গুরুতর অবস্থায় মুকুলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
ওই হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
