মৌচাকে ডাস্টবিন থেকে শিশুর লাশ উদ্ধার
রাজধানীর মৌচাক এলাকায় একটি ডাস্টবিন থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রমনা থানার উপপরিদর্শক রাকিবুজ্জামান জানান, শনিবার বেলা ১১টার দিকে মৌচাকের প্রপার্টি বিপণীবিতানের পশ্চিম পাশের একটি ডাস্টবিনে একটি ছেলে শিশুর লাশ পাওয়া যায়।
শিশুটির বয়স আনুমানিক এক মাস বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
