২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে হঠাৎ আটক ৪০ তরুণ

‘সন্দেহজনক ঘোরাফেরা ও কারণ ছাড়াই আড্ডা দেয়ার’ কারণ দেখিয়ে মধ্যরাতে ৪০ তরুণকে আটক করেছে রাজধানীর শেরে বাংলা নগর থানা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 01:53 AM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শুক্রবার রাত ১১টার পর খামারবাড়ি, ইন্দিরা রোড, বিটিসিএল কার্যালয় এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ওয়াহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘যাচাই বাছাই করে’ আটকদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

“চলতে চলতে ইয়াবা- মাদক ব্যবসা, আড্ডার নামে মাদক সেবন, পথচারীর বেশে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ ছিল বেশ কয়েকদিন ধরে। তাছাড়া গভীর রাতে এসব জায়গায় কোনো কারণ ছাড়াই চলাফেরা করাও অনেকের মধ্যে সন্দেহ, উদ্বেগের সৃষ্টি করে।”

অভিযানের সময় অনেকেই ‘সঠিক তথ্য’ দিতে পারেনি উল্লেখ করে ওয়াহিদুল বলেন, “সব বিষয় বিবেচনা করেই পুলিশ অভিযান চালায়। তবে এর মধ্যে কেউ নিরাপরাধ হলে পুলিশ তাকে আটকে রাখার কারণ নেই।”