২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলা নিল পুলিশ

উচ্চ আদালতের নির্দেশের পর একুশে টেলিভিশনের সাংবাদিক অখিল পোদ্দারকে নির্যাতনের ঘটনায় মামলা নিয়েছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 10:28 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শুক্রবার কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান মামলাটি গ্রহণ করেন, যা গত ২৬ অগাস্ট রাতে সাংবাদিক মজিবুল শেখ দায়ের করেন।

ওইদিন কুমারখালী থানার ওসি লুৎফর রহমান এবং কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক ওই ঘটনার বিচারের আশ্বাস দিলেও থানা পরে মামলা নিতে অস্বীকার করে।

পরে ৩১ অগাস্ট অখিল পোদ্দারের করা এক আবেদনের শুনানি শেষে গত ৭ সেপ্টেম্বর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ ২৪ ঘণ্টার মধ্যে মামলা নথিভুক্ত করতে কুষ্টিয়ার কুমারখালী থানার ওসিকে নির্দেশ দেন।

একুশে টিভির সাংবাদিক অখিল পোদ্দারের অভিযোগ, গত ২৬ অগাস্ট রাতে তাকে পিটিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাটিকামারা রেলগেইট এলাকা থেকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় টলহরত কুমারখালী থানার এএসআই আবুল কালাম আজাদ। সাংবাদিকদের নিয়ে ওই পুলিশ সদস্যের কটূক্তির প্রতিবাদ করলে আজাদসহ দলের অন্য পুলিশ সদস্যরা একহয়ে করলে অখিলকে বেদম পেটায়। এক পর্যায়ে তার মোবাইল ফোন ভেঙ্গে ফেলে।