২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

প্রতিপক্ষের এক নেতাকে কুপিয়ে আহত করার মামলায় কুমিল্লা জেলা ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 09:41 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

গ্রেপ্তারকৃতদের মধ্যে গোলাম সারোয়ার শিপন কুমিল্লা জেলা ছাত্রলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক। আর সঞ্জিত ও রাসেল তার সহযোগী।

কোতোয়ালী মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, শুক্রবার দুপুরে শহরের ছোটরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি খোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ সেপ্টেম্বর রাতে শহরের রেইসকোর্স এলাকায় শিপনের সমর্থকরা কুমিল্লা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল হাদিকে কুপিয়ে আহত করে।

এঘটনায় হাদি শিপনের বিরুদ্ধে মামলা করেন, যাতে গ্রেপ্তার তার দুজন সহযোগীকেও আসামি করা হয় বলে জানান তিনি।