২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

গোপালগঞ্জের দুই উপজেলায় আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 08:39 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

তারা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সরদারপাড়া গ্রামের চান মোল্লার ছেলে কুতুব মোল্লা (১৫) ও মুকসুদপুর উপজেলার দাসের হাট গ্রামের ধলা মোল্লার ছেলে ছিরু মোল্লা।

টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশের গাছ থেকে জ্বালানি কাঠ সংগ্রহের সময় বিদ্যুতের তার ছিটকে গাড়িয়ে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান কুতুব মোল্লা।

মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, সকাল ৯টার দিকে দাশেরহাট বাজারে যাওয়ার সময় বাশবাগানের কাছে পড়ে থাকা তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান ছিরু মোল্লা ।