বাগেরহাটে ২ সহোদর শিশুর লাশ উদ্ধার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সহোদর দুই শিশুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে চিংড়ি ঘেরে দুটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিকালে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
“নিহত শিশু দুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
