২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদী রেল স্টেশনে ২ জনের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদী রেল স্টেশন এলাকা থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 06:01 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শুক্রবার দুপুরে স্টেশনের পাশে মালগুদাম সেড চত্বরে মুনসুর রহমান (৪৫) ও সামাদ মোল্লার (৫৫) লাশ পাওয়া যায়।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে ঘটনাস্থলে দুটি লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। লাশদুটি ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই দুজন ঈশ্বরদীর বিভিন্ন জায়গায় নিয়মিত মাদক সেবন করতো এবং স্টেশনের আশেপাশে থাকতো বলে জানান ওসি হুমায়ুন।