২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবিতে মানববন্ধন

শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 05:08 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় হিন্দু মহাজোট এবং যুব ও ছাত্র মহাজোটের বাগেরহাট জেলা শাখা।

মানববন্ধন শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, জেলা সভাপতি প্রতীক মজুমদার, সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার মণ্ডল, যুব মহাজোটের জেলা আহ্বায়ক সুব্রত মজুমদার এবং মোল্লাহাট উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি মনোরঞ্জন হালদারসহ অন্যরা বক্তব্য দেন।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় নানা কর্মসূচি থাকলেও ছুটি না পাওয়ায় ঠিকমত ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা যায় না বলে অভিযোগ করেন বক্তারা।

ধর্মীয় আচার-অনুষ্ঠানাদি যথাযথভাবে পালনের জন্য এই পূজা উপলক্ষে তিন দিন সরকারি ছুটির দাবি জানান তারা।