২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীর সোনাগাজী থেকে স্থানীয় এক মসজিদের ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 02:30 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

নিহত বেলাল হোসেন (৩৫) উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বদরপুর গ্রামের আবুল কালামের ছেলে।  দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন তিনি।

সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মো. সালেহ জানান, শুক্রবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বদরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা সেটি নিশ্চিত নয় পুলিশ। তবে বেলাল আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা দাবি করলেও তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।