বেনাপোল সীমান্তের বাওড়ে যুবকের লাশ
যশোরের বেনাপোল সীমান্তের একটি বাওড়ে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বেনাপোল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজনের কাছ থেকে খবর পেয়ে বেনাপোল সীমান্তের পুটখালীর রাজগঞ্জ বাওড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের চোখ ও মুখের একাংশে ফোলা রয়েছে। তবে শরীরের আর কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।
মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ভারতে যাওয়া কিংবা ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কোন কারণে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পরিদর্শক রফিকুল।
এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে।
