২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 11:36 AM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শুক্রবার সকালে টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী সরদারপাড়া গ্রামে নিহত ওই মাদ্রাসা ছাত্রের নাম কুতুব মোল্লা (১৫)।

কুতুব মোল্লা পাটগাতী সরদারপাড়া গ্রামের চান মিয়া মোল্লার ছেলে। সে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে সড়কের গাছ থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করার সময় বিদ্যুতের তার ছিড়ে পড়লে কুতুব বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।