২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে আটকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

থাইল্যান্ডের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 10:18 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১৬৩ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আরও ১৬ জন শুক্রবার দেশে আসবেন।

এছাড়া চলতি সেপ্টেম্বরের ২০ তারিখে আরও ২০ জন আটক বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ মিশনের সঙ্গে ‘সমন্বিত প্রচেষ্টা’র মাধ্যমে থাইল্যান্ডের কারাগারে আটক সব বাংলাদেশিকে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঠিক কী কারণে এবং কিভাবে এসব বাংলাদেশি থাইল্যান্ডে আটক হলেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে গত মে মাসে সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের বিভিন্ন কারাগারে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে সাড়ে তিনশ’ বাংলাদেশি আটক রয়েছেন।