২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের বিরুদ্ধে নেত্রকোণায় আইনজীবীদের বিক্ষোভ

নেত্রকোণায় জেলা জজ মো. আমিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাকে প্রত্যাহার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে আইনজীবীরা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 06:46 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তারা।

জেলা আইনজীবী সমিতির সাধারY সম্পাদক মো. শহিদুল্লাহ বলেন, “জামিন অযোগ্য বিভিন্ন মামলায় ঘুষের বিনিময়ে জামিন প্রদান করাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।” 

তিনি জানান, এক সপ্তাহ আগে আইন মন্ত্রণালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেও কোনো সদুত্তর না পাওয়ায় এ বিক্ষোভ করা হচ্ছে।

জেলা জজকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছে তিনি।

সমাবেশে সমিতির সভাপতি শাহনেওয়াজ ফকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জিএম খান পাঠান বিমল, সাধারY সম্পাদক মো. শহিদুল্লাহসহ অন্য আইনজীবীরা।