নওগাঁয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
নওগাঁ শহরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শহরের আনন্দনগর মহল্লা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত পারভীন আক্তার (৩৬) মান্দা উপজেলার বিষ্ণপুর ইউনিয়ের কয়লাবাড়ী গ্রামের আহসান মোল্লার মেয়ে এবং একই উপজেলার পলাশবাড়ী গ্রামের আল আমিনের (২৬) দ্বিতীয় স্ত্রী।
এ ঘটনায় জড়িত সন্দেহে আল আমিনকে আটক করা হয়েছে।
“স্থানীয়রা বিষয়টি জানতে পেরে থানায় খবর দিলে সকালে লাশ উদ্ধার ও আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।”
নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা ওসি।
