২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 01:48 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শিবগঞ্জ থানার ওসি মো. আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কানসাটের বেকিরমোড় সংলগ্ন একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে তার (৪০) পরিচয় জানা যায়নি।

ওসি মো. আশিকুর রহমান বলেন, আমবাগানে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেচানো লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পাঠায়।