২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পোশাক কর্মীর লাশ উদ্ধার

রাজধানীর সবুজবাগে পরিত্যক্ত একটি বাড়ি থেকে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 12:16 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

বৃহস্পতিবার সকালে সবুজবাগ থানার দক্ষিণগাওয়ের কাঠের পুল এলাকার একটি বাড়ি থেকে মাসুদুর রহমান রুবেলের (১৯) গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে সবুজবাগ থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান।

তিনি বলেন, “ভোরে স্থানীয়রা খবর দিলে কাঠেরপুল এলাকায় বাতেন মিয়ার পরিত্যক্ত বাসা থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়।”

নিহত রুবেল একটি পোশাক কারখানায় কাজ করে।

ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।