২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ তীরে অবৈধ শ্রমিক কলোনী উচ্ছেদ

গাজীপুরে তুরাগ নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা শ্রমিক কলোনি উচ্ছেদ করেছে গাজীপুর জেলা প্রশাসন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. নুরুল ইসলামের নেতৃত্বে তুরাগ নদীর ধৌড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা বলেন, উচ্চ আদালতের নির্দেশে ইতোপূর্বে উচ্ছেদ করা হলেও তুরাগ তীরের ধৌড় এলাকার কিছু অংশ দখল করে শ্রমিক কলোনি করেছে দখলদাররা।

অভিযানে টিনের তৈরি অর্ধশত বাড়ির একটি কলোনি ও বালি ফেলে দখল করা জায়গা উদ্ধার করা হয়েছে।

আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।