ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ৪
ফেসবুকে বন্ধুত্ব করে প্রতারণাপূর্বক অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার নরসিংদী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন নরসিংদী সদরের ঘোড়াদিয়ার হাসেম মিয়ার ছেলে সুমন মিয়া (২৩), তৌহিদ মিয়ার ছেলে হিমেল মিয়া (২৬), মোহাম্মদ আলীর ছেলে রাসেল (২২) ও মোখলেছুর রহমানের ছেলে সোহেল মিয়া (২৫)।
বিকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত এ চক্রটি মেয়েদের ছবি সম্বলিত ফেসবুকের ভুয়া আইডি দিয়ে প্রথমে বন্ধুত্ব ও পরে মেয়ে সেজে কথা বলে প্রতারণা করে আসছে।
পরে আরফান তাদের ডাকে সারা দিয়ে নরসিংদী এলে তাকে অপহরণ করে চক্রটি। পরে তার পরিবারের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
দর কষাকষির এক পর্যায়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করে এবং বাকি টাকার জন্য তার পরিবারকে চাপ দেয় তারা।
এসপি বলেন, এ অবস্থায় আরফানের পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
পরে তার দেয়া তথ্যমতে নরসিংদী সদরে অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত অপরজন রায়পুরা উপজেলার আদিয়াবাদ এলাকার সিরাজুল হকের ছেলে আল-আমিন পলাতক রয়েছে বলেও এসপি জানান।
