২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় ১০টি বসতঘর ভস্মীভূত   

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০টি বসতঘর পুড়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 06:57 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

বুধবার বিকালে উপজেলা সদরের এনায়েতপুর আদর্শ গ্রামের ১৩ নং ব্যারাকে এ অগ্নিকাণ্ড হয়।  

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম বলেন, শহিদুল ইসলামের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে তা আশপাশের ১০টি বাড়িতে ছড়িয়ে পড়ে।

উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের ইনচার্জ দিয়ানাতুর দিনার জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।