২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একজনকে খুন করে তরুণী অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১

রাজধানীর উত্তরায় এক নিরাপত্তাকর্মীকে হত্যা করে এক তরুণীকে অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারা থেকে মো. সোহেল রানাকে (১৯) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, গত ৩ জুলাই উত্তরা চার নম্বর সেক্টরে এক তরুণীকে অপহরণের সময় অপহরণকারীদের গুলিতে লিটন নামে এক নিরাপত্তাকর্মী নিহত হন।

“সোহেল জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত ১৭ জুলাই হাতিরঝিলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শফিক ওরফে আপন ওই অপহরণের ঘটনায় নেতৃত্ব দেয় বলে সোহেল জানিয়েছে।”

ওই ঘটনায় রনি, শিমুল ও আলামিন নামে আরো তিনজন ছিলেন বলে সোহেলের বরাত দিয়ে জানান উপকমিশনার সাঈদুর।