২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রিয়ায় নতুন রাষ্ট্রদূত আবু জাফর

কূটনীতিক মো. আবু জাফরকে অস্ট্রিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস দশম ব্যাচের (পররাষ্ট্র) কর্মকর্তা আবু জাফর এর আগে হেগে বাংলাদেশ দূতাবাস এবং করাচিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং দুবাইয়েও কাজ করেছেন তিনি।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক জাফর ফ্রান্সের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (আইআইএপি) থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং যুক্তরাষ্ট্রের প্রিস্টন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।

এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা আইন, আন্তর্জাতিক বাণিজ্য আইন ও বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিদেশে প্রশিক্ষণ আছে তার।