রাজশাহী রেল স্টেশনে পিস্তলসহ যুবক আটক
রাজশাহী রেলস্টেশন থেকে পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।
এ সময় তার কাছ থেকে দুইটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাজশাহী জিআরপি থানার ওসি সুনীল কুমার ঘোষ বলেন, অস্ত্রগুলো একটি বালিশের ভেতর করে সাব্বির উদ্দিন রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য প্লাটফর্মে অপেক্ষা করছিল। এ সময় সন্দেহ হলে পুলিশ বালিশটি দেখতে চাইলে সাব্বির দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে ধরে ফেলে।
আটকের পরে বালিশ তল্লাশি করে অস্ত্র, ম্যাগজিন ও গুলিগুলো উদ্ধার করা হয়।
