প্রেসক্লাবের কেয়ারটেকারকে কুপিয়ে আহত
ছেলের সঙ্গে বিবাদের জেরে বরগুনার আমতলী প্রেসক্লাবে ঢুকে কেয়ারটেকারকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার এ হামলায় আহত মঞ্জু সরদারকে (৫০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমতলী থানার ওসি রিয়াজ হোসেন জানান, সকাল ১১টার দিকে কেয়ারটেকার মঞ্জু প্রেসক্লাবের ফটক খুলে বারান্দায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সন্ত্রাসী সবুজ (১৮) ও তার সঙ্গীরা ধারালো অস্ত্র নিয়ে তাকে কুপিয়ে আহত করে চলে যায়।
পরে সাংবাদিকরা খবর পেয়ে আহত মঞ্জুকে আমতলী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
ওসি রিয়াজ হোসেন আরো জানান, মঞ্জুর স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সন্ত্রসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে বেল্লালের মা বিউটি বেগমও (৪৫) মারধরের শিকার হন।
এরপর রাম দা নিয়ে সন্ত্রাসীরা প্রেসক্লাব এলাকায় মহড়াও দেয়। এক পর্যায়ে মঞ্জুকে একা পেয়ে হামলা চালায়।
আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম জানান, বিষয়টি আমতলী থানাসহ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
সবুজ আমতলী পৌরসভার ১ নম্বর ওয়র্ডের আনিসুর রহমানের ছেলে।
