২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ভাংচুর, শিবিরকর্মী দুই ভাইয়ের দণ্ড

হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় চাঁদপুরে ইসলামী ছাত্রশিবিরের কর্মী দুই ভাইকে কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 01:22 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

এরা হলেন-শাহরাস্তি উপজেলার জগতপুর এলাকার খলিলুর রহমান মৃধার ছেলে বাবু মৃধা (২৮) ও তার ভাই জুয়েল মৃধা (২৫)।

বুধবার দুপুরে চাঁদপুরের দ্রুত বিচার আদালতের বিচারক মাশরুর সালেকিন তাদের দুই বছর এক মাস করে কারাদণ্ড দেন।

এছাড়া তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাভোগের আদেশ দেয়া হয়।

দণ্ডিত দুই ভাই শাহরাস্তি উপজেলা ছাত্র শিবিরের কর্মী বলে চাঁদপুর দ্রুত বিচার আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রেজা পাহলভী মজিদ শেলী জানান।

তিনি বলেন, ২০১২ সালের ৪ ডিসেম্বর হরতাল চলাকালে জগতপুর এলাকায় একটি অটোরিকশা ভাংচুরের সময় বাবু ও জুয়েলকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালক মো. জামাল বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি মামলা করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দুই ভাইকে কারাদণ্ড দেয়া হয়।