২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ট্রাকচাপায় আ.লীগ নেতা নিহত, সড়ক অবরোধ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রাকের নিচে চাপা পড়ে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

এঘটনা বিক্ষুব্ধ জনতা প্রায় দুঘণ্টা ধরে ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে।

নিহত সোহেল মিয়া (৩৮) উপজেলার কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সোহেল কুচিয়া মোড়া গ্রামের হাজী নসু উদ্দিন ভূইয়ার ছেলে।

সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়ায় এ ঘটনা ঘটে।

ওসি বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলায় ঢাকাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে মোটরসাইকেলে করে আসা সোহেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক চালক কামাল হোসেনকে (২৭) আটক করে টহল পুলিশ।

এঘটনায় উত্তেজিত জনতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে রাত ৮টায় স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

সোহেলের মৃত্যুর পর সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদসহ নেতারা তাদের বাড়িতে ছুটে যান।