২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদের শতাধিক বোতলসহ বিমানকর্মী গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শতাধিক বোতল বিদেশি মদসহ এক বিমানকর্মী গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 07:01 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

মো. মোস্তফা খান (৪৭) নামে ওই ব্যক্তিকে সোমবার দুপুরে গ্রেপ্তার করা হয় বলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি আলমগীর হোসেন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানের একটি মাইক্রোবাস চালিয়ে মোস্তফা ১০২ বোতল বিদেশি মদের বোতল নিয়ে বিমানবন্দরের হ্যাঙ্গার গেইট দিয়ে বের হচ্ছিল। তখন তাকে আটক করা হয়।”

মোস্তফা আর্মড পুলিশকে জানিয়েছেন, বিমানের এক ঝাড়ুদার তাকে বিক্রির জন্য এই মদের বোতলগুলো দিয়েছিল।