প্রবাসীর স্ত্রীকে ছুরি মেরে ‘ব্যাগভর্তি’ টাকা ছিনতাই
ঝিনাইদহ শহরের ধোপাঘাটা সেতু এলাকা থেকে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ছুরি মেরে ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় লিটন আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।
“তারা শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় পৌঁছালে কয়েক অস্ত্রধারী তাদের গতিরোধ করে। এ সময় রুবিনাকে ছুরিকাঘাত করে ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়ে যায় তারা,” বলেন তিনি।
এ ঘটনায় সদর থানায় মামলা হলে রাতে শহরের হামদহ খন্দকার পাড়া এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়।
লিটন সদর উপজেলার পরানপুর গ্রামের ইমান আলীর ছেলে।
এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে এবং টাকা উদ্ধারে অভিযান চলছে বলে এসআই শাহরিয়ার জানিয়েছেন।
