২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে গৃহবধূ ও পরিচারিকাকে গলাকেটে হত্যা

কক্সবাজারের রামু উপজেলায় এক গৃহবধূ ও পরিচারিকার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 07:03 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রামু থানার ওসি সাইকুল আহমদ জানান, সোমবার বিকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে পশ্চিম গোয়ালিয়া গ্রাম থেকে দুটি লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের মোহাম্মদ রিদুয়ানের স্ত্রী তাহমিনা কবির জাকি (২৫) ও তাদের গৃহ-পরিচারিকা খুরশিদা বেগম (১০)।

তাহমিনা রামু উপজেলার ধোয়াপালং এলাকার নুরুল কবিরের এবং খুরশিদা একই এলাকার সিরাজুল ইসলামের মেয়ে।

ওসি সাইকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা এবং জিজ্ঞাসাবাদের জন্য রিদুয়ানকে আটক করা হয়।”