নেত্রকোনায় খুনের দায়ে ১৪ জনের যাবজ্জীবন
নেত্রকোনায় এক যুবককে হত্যার মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন।
একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এদের মধ্যে আবু সাঈদ পলাতক।
নেত্রকোনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ জানান, অপরাধ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে সাইফুল আলম প্রদীপ জানান, ২০০৪ সালের ১৮ অগাস্ট দূর্গাপুর উপজেলার উত্তর শংকরপুর গ্রামের রহমত আলীর ছেলে আব্দুল কদ্দুছকে (২৬) গোষ্ঠীগত দ্বন্দ্বে আসামিরা নাওধরা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের ভাই ওসমান গণি বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২০০৬ সালের ১৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
