ফরিদপুরে বাসচাপায় পুলিশ নিহত
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষার সময় বাসচাপায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার করিমপুর মহাসড়ক থানার কাছে এ দুর্ঘটনা ঘটে।
থানার কাছে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিলেন জায়নুল। এ সময় কামারখালী থেকে ফরিদপুরগামী ‘আরজি ক্লাসিক পরিবহন’ এর একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই নজরুল জানান।
কোতোয়ালি থানার ওসি মোহসিনুল হক জানান, বাসটি আটক করা হলেও চালক পলাতক।
