২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ঝুটের ৮ গুদাম

গাজীপুরে কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অগ্নিকাণ্ডে ঝুট হিসেবে পরিচিত পোশাক কারখানার পরিত্যক্ত মালামালের আটটি গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 10:16 AM

Updated : 22 Aug 2022, 08:39 PM

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, সোমবার ভোর পৌনে ৫টার দিকে চন্দ্রার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে জনৈক আলতাফ হোসেনের ঝুট গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিনির্বাপক কর্মকর্তা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ায় আলতাব হোসেন ও তার পাশে থাকা আবুল হোসেনেরসহ আটটি ঝুট গুদাম সম্পূর্ণ পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

তবে পূর্ব শত্রুতার জের ধরে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী আলতাফ হোসেন ও আবুল হোসেন।