ফরিদপুরে খরগোশ শিকার: ৫ জনের কারাদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় খরগোশ শিকারের অপরাধে পাঁচজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামের রফিকুল ইসলাম (৩৮), বাবু বিশ্বাস (৩৫), ইলিয়াস শেখ (৩৩), আশরাফুল ইসলাম (৩০) ও রেজাউল করিম (৩২)।
ইউএনও আবুল খায়ের বলেন, শনিবার রাত দেড়টার দিকে আলফাডাঙ্গার থানা পুলিশ উল্লেখিত পাঁচ ব্যক্তিকে উপজেলার বেজিডাঙ্গা গ্রাম থেকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে একটি জীবিত খরগোশ, খরগোশ শিকারের ফাঁদ ও একটি খাঁচা জব্দ করে।
