টেকনাফে মালয়েশিয়াগামী ৪ যাত্রী উদ্ধার, দালাল আটক
কক্সবাজার টেকনাফে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় চার ব্যক্তিকে উদ্ধার করেছে বিজিবি।
টেকনাফে বিজিবির ৪২-ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. নাজমুস সাদাত সৌম্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমদমিয়া চেকপোস্টে টেকনাফগামী একটি চান্দের গাড়ি থেকে মালয়েশিয়াগামী চারব্যক্তি ও এক দালালকে আটক করা হয়। পরে তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
আটক দালাল লিয়াকত আলী (২৭) টেকনাফের নোয়াপাড়ার হাজী তৈয়বের পুত্র।
উদ্ধারকৃত যাত্রীরা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ মোর্শেদ (২৫), আলম মিয়ার পুত্র মোর্শেদ আলী (২০), আব্দুল রশিদের পুত্র হাসান মিয়া (২০) ও ডেইল পাড়ার আমির হোসেনের পুত্র সামশুল আলম (২২)।
