বেবিচকের দায়িত্বে এয়ার ভাইস মার্শাল সানাউল হক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হলেন এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেনকে বিমান বাহিনীতে ফেরত পাঠানো হচ্ছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
মাহমুদ হোসেন ২০১২ সালের ১২ মার্চ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
