সিরাজগঞ্জে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে শহর রক্ষা বাঁধের রাসেল পার্ক এলাকায় নদীতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, “সকালে নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।”
