২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অনশনে সাবেক মেয়র মহিউদ্দিন

‘মাফিয়াদের’ কবল থেকে চট্টগ্রাম বন্দর রক্ষার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের’ ব্যানারে দিনভর অনশন করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 01:27 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর ভবনের সামনের ফুটপাতে সামিয়ানা টাঙিয়ে এই অনশন চলে।

সিসিটি ও এনসিটি পরিচালনার ক্ষেত্রে বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেডের বিরোধিতায় দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন মহিউদ্দিন।

অনশন কর্মসূচির শুরুতে মহিউদ্দিন চৌধুরী বলেন, সাইফ পাওয়ার টেক পাকিস্তানের গোপন সংস্থার সঙ্গে যুক্ত। তার প্রতিষ্ঠানে পাকিস্তানের লোকেরা কাজ করে। তাদের নিয়েই তারা বন্দরের কার্যক্রম পরিচালনা করে।

অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকার, বন্দর রক্ষা পরিষদের সদস্য সচিব আবদুল আহাদ, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, সদস্য অমল মিত্র, আলতাফ হোসেন বাচ্চু প্রমুখ।

চলবে বলে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ জানিয়েছে।