২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে পুড়ল দোকান ও বসতঘর

ঝালকাঠী শহরের তুলাপট্টিতে অগ্নিকাণ্ডে পাঁচটি তুলার দোকান ও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 11:23 AM

Updated : 22 Aug 2022, 07:03 PM

ঝালকাঠী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবদুল আজিজ ব্যাপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার মধ্যরাতে তুলাপট্টির তালুকদার বেডিং স্টোরের পেছনে থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই এলাকার আরও পাঁচ দোকান ও বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিনির্বাপক কর্মকর্তা জানান, আগুনের খবর পেয়ে প্রথমে ঝালকাঠীর দমকল বাহিনী তা নেভাতে কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতায় কাউখালী উপজেলার ফায়ার সার্ভিস ও বরিশাল ফায়ার সার্ভসের দুটি ইউনিট এসে যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আগুন লাগার কারণ জানা যায়নি।

তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।