জাবিতে পিএইচডি পেল ২৪ জন, এমফিল ৯
২৪ জন গবেষককে পিএইচডি ও নয়জনকে এমফিল ডিগ্রি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
২৩ অগাস্ট উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গবেষকদের থিসিসের (অভিসন্দর্ভ) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত হয় বলে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পিএইচডি গবেষকরা হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নুহ-উল-আলম, ইতিহাস বিভাগের মো. নেয়ামত উল্ল্যা, সৈয়দা সায়েলা তায়েফ, বাংলা বিভাগের ঝুমুর আহমেদ, প্রত্নতত্ত্ব বিভাগের রুদ্র প্রসাদ সমাদ্দার, সরকার ও রাজনীতি বিভাগের আবুল কালাম আজাদ, আকলিমা আরা বেগম, হেলাল উদ্দিন, মুহাম্মদ উবায়দুল ইসলাম, আবদুল আলীম, লোক প্রশাসন বিভাগের মাহফুজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের আওলাদ হোসেন, ইমরুল কায়েস মনিরুজ্জামান, অর্থনীতি বিভাগের রেজাউল করিম, প্রাণিবিদ্যা বিভাগের মোহাম্মদ মোফাজ্জল হোসাইন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ফৌজিয়া আক্তার সেলিনা, আফিফা খাতুন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আতিকুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের খাজা জাকারিয়া আহমদ চিশতী, রসায়ন বিভাগের মো. রেজাউল হক, গণিত বিভাগের রওশন আরা আক্তার, কাজী হুমায়ূন কবীর, মো. রেজাউল করিম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মিজানুর রহমান।
এমফিল গবেষকরা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের সেলিনা, জাকির হোসেন, মাহফুজুর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবিনা ইয়াসমিন, নাজমা আক্তার, ইতিহাস বিভাগের আনিছা পারভীন, বাংলা বিভাগের মোহাম্মদ শামসুল আলম, আয়েশা সিদ্দিকা ও প্রাণিবিদ্যা বিভাগের শারমীন আখতার।
