২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর উত্তরখানে এক প্রতিবন্ধী শিশু ধর্ষণে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 09:18 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

গ্রেপ্তাররা হলেন, মো. মাঈন উদ্দিন(১৮), মো. সবুজ(১৯), মো. আসলাম (১৮) ও মো. ইমরান হোসেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১ এর একটি দল শুক্রবার রাতে উত্তরখান থানার ভারারদি দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার উপ পরিচালক রুম্মন মাহমুদ। 

গত ২৬ অগাস্ট গ্রেপ্তাররা একই এলাকার আফাজ উদ্দিন নামের এক ব্যক্তির টিডশেডের বাড়িতে নিয়ে প্রতিবন্ধী শিশুটিকে গণধর্ষণ করে বলে তিনি জানান।

ধর্ষণের শিকার শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শিশুটি বিমানবন্দর সংলগ্ন আশকোনা হাজী ক্যাম্পের সামনে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এরপর র‌্যাবের গোয়েন্দারা এ ঘটনার রহস্য উন্মোচনে চেষ্টা চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করে বলেও জানান র‌্যাব কর্মকর্তা রুম্মন মাহমুদ।