কুড়িগ্রামে বন্যার্তদের বিশুদ্ধ পানি বিতরণ
কুড়িগ্রামে বন্যাদুর্গত সাতটি ইউনিয়নের মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করছে রেড ক্রিসেন্ট।
জেলা রেড় ক্রিসেন্টের ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আখতার হোসেন চিনু জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধরলা নদী থেকে প্রতিদিন ২৮ হাজার লিটার বিশুদ্ধ পানি করা হচ্ছে। পরে তা বানভাসি মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
তিনি আরো জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার পাঁচগাছি, যাত্রাপুর, বেগমগঞ্জ, সাহেবের আলগা, নুনখাওয়া, ঘোগাদহ, নারায়ণপুর ইউনিয়নের দুর্গম এলাকার মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ মাসব্যাপী চলবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আখতার হোসেন চিনু, প্রকৌশলী গৌতম কুমার শিকদার, আওয়ামী লীগ নেতা সাঈদ হাসান লোবান, অলক সরকার, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।
