উত্তরায় চিকিৎসকের গলিত লাশ উদ্ধার
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে এক চিকিৎসকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
উত্তরা পূর্ব থানার ওসি শাহাদত হোসেন জানান, শনিবার সকালে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি বাড়ির নীচতলা থেকে ডা. মঈনের লাশ উদ্ধার করা হয়।
ওসি শাহাদত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাড়িওয়ালা পুলিশকে খবর দিলে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে লাশ দেখা যায়। সেখান থেকে দুই বোতল মদ ও একটি ল্যাপটপও পাওয়া যায়। ওই ঘরে অবিবাহিত এই চিকিৎসক একাই থাকতেন।
আগে বাংলাদেশ মেডিকেল কলেজ ও উত্তরার সাপ্পোরা ডেন্টাল মেডিকেল কলেজেও শিক্ষকতা করেছেন এই চিকিৎসক।
