২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষককে লাঞ্ছিত করায় সড়ক অবরোধ

সিরাজগঞ্জে শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 06:37 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শনিবার সকাল ৮টার দিকে এনায়েতপুর উপজেলার বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিনকে একটি বাসের সুপারভাইজার লাঞ্ছিত করে।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, শিক্ষক জয়নাল আবেদিন এনায়েতপুর থেকে স্কুলে আসার পথে তিথি এন্টারপ্রাইজের বাসের সুপারভাইজারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই সুপারভাইজার শিক্ষককে লাঞ্ছিত করে।

এ ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই স্কুলের শিক্ষার্থীরা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।

এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, শিক্ষককে লাঞ্ছিত করায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। বিষয়টি সমাধন করার জন্য সালিশ বৈঠকের আশ্বাসে সাড়ে ১০টার দিকে তারা সড়ক অবরোধ তুলে নেয়।