হাঁসের কারণে ভাতিজার হাতে চাচা খুন
জমিতে দেয়া কীটনাশক খেয়ে হাঁসের মৃত্যুকে কেন্দ্র করে লালমনিরহাটে ভাতিজার হাতে খুন হয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
নিহত বিরোজ আলী (৭০) সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার বিকালে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতে তিনি মারা যান বলে লালমনিরহাট সদর থানার ওসি এ এইচ এম মাহফুজুর রহমান জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহফুজ জানান, ১৫ দিন আগে একই এলাকার আবু সিদ্দিকের ধান ক্ষেতে প্রয়োগ করা কীটনাশক খেয়ে তার ছোট ভাই আব্দুর রহমানের পাঁচটি হাঁস মারা যায়।
এ ঘটনায় রহমান সিদ্দিকের নামে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করলে শুক্রবার বিকালে স্থানীয় ইউপি সদস্য মো. আলি হোসেনের নেতৃত্বে চর খাটামারি গ্রামে সালিশ বৈঠক বসে।
