মাওয়া-কাওড়াকান্দি: সমস্যা এখন স্রোত
তিন দিন পর মাওয়া-কাওড়াকান্দি রুটে এখন ১৪টি ফেরি চলাচল করছে। তবে ফেরি চলাচলে এখনো সমস্যা রয়ে গেছে শুধু স্রোতের কারণে।
মাওয়ায় নতুন করে ৩ নম্বর ফেরি ঘাট স্থাপনের পর বৃহস্পতিবার রাতে রো রো ফেরি চলতে শুর করে।
এদিকে শুক্রবার সকালে পদ্মায় বিকল হওয়া ফেরি আমানত শাহ উদ্ধার করা হয়েছে বিকালে।
ফাইল ছবি
তিনি বলেন, পদ্মা নদী বেশি উত্তাল থাকায় কয়েকদিন ধরে বসে থাকা ফেরি ‘কর্ণফুলী’ চলতে শুর করেছে। ফেরি ‘ঢাকা’ পরিস্থিতি বুঝে চলাচল করবে।
উজানের পানি নেমে না যাওয়া পর্যন্ত সঙ্কট পুরোপুরি কাটছে না বলে জানান তিনি।
গত ১৯ অগাস্ট পদ্মার ভাঙন ও স্রোতের কারণে এই ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার মানুষ ও পণ্যবাহী যান।
ফেরি আমানত শাহ্ উদ্ধার
মাওয়া-কাওড়াকান্দির নৌ-রুটের লৌহজং টার্নিংয়ে ৩০টি যান নিয়ে আটকে যাওয়া রো রো ফেরি আমানত শাহ্ বিকালে উদ্ধার করা হয়েছে।
বিআইডাব্লিউটিসির মাওয়া অফিসের ম্যানেজার আব্দুল আলিম জানান, ফেরিটি কাওড়াকান্দি থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টায় রওনা হয়ে মাঝ পদ্মায় বিকল হয়ে যায়।
উদ্ধারকর্মীরা ইঞ্জিন মেরামতের পর বেলা ৩টায় ফেরিটি মাওয়ায় পৌঁছায়। সহস্রাধিক যাত্রী ছিল ফেরির ৩০টি যানবাহনে।
বিআইডাব্লিউটিসি কর্মকর্তা আরো জানান, ফেরিটির ইজ্ঞিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফেরিতে থাকা টেকনিশিয়ানরা তা সারতে পারেননি। পরে মাওয়া থেকে প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে এটি সচল করে।
