২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়া থেকে বৃহস্পতিবার রাতে পুলিশের তালিকাভুক্ত ও হত্যাসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 03:42 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

গ্রেপ্তার আবুল মনসুর আজাদ (৩৫) ওরফে জুয়েল ঘোপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলমের ছেলে।

ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই নুরুল করিম জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মুহুরীগঞ্জ থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ফেনী সদর, ছাগলনাইয়া ও চট্টগ্রামের মীরসরাই থানায় হত্যা, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অন্তত ১২টি মামলা রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।