মুন্সীগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার পাঠাবাড়ি থেকে ৪০ কেজি গাঁজাভর্তি পিকআপ ভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গজারিয়া থানার ওসি মো. ফেরদৌস হোসেন জানান, পুরনো এই পিকআপ ভ্যানটিতে গোপন পাটাতনে বিশেষভাবে ১৭টি পলিথিনের প্যাকেটে এসব গাঁজা লুকিয়ে রাখা ছিল।
ভ্যানের চালক মোহন মিয়া মুন্নাকে (৪৫) আটক করা হয়েছে। চালক মোহন মিয়া মাদকের একইরকম চালান বেশ কিছুদিন ধরে পারাপার করছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
