২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে তরুণী উদ্ধার

ভারতে পাচারের সময় এক তরুণীকে উদ্ধার করেছে বিজিবি। পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে এক যুবককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 12:45 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বিজিবি জানিয়েছে- আনুমানিক ২২ বছর বয়সী ওই তরুণীর (নাম প্রকাশ করা হলো না) বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়।

খুলনা-২৩ বিজিবির দৌলতপুর ক্যাম্পের ল্যান্সনায়েক রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা তাকে উদ্ধার করা হয়।

আটক সোহাগ (২৭) খুলনা শিরোমনির খানজাহান আলী রোড এলাকার আলম শেখের ছেলে।

বেনাপোল বন্দর দেখানোর নাম করে নিয়ে এসে তিনি ওই তরুণীকে ভারতে পাচারের চেষ্টা করছিলেন বলে জানান বিজিবি কর্মকর্তা রেজাউল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ভারতে পাচার করার জন্য এক তরুণীকে খুলনা থেকে বেনাপোল নিয়ে আসার গোপন খরব পেয়ে দৌলতপুর সীমান্তে বিজিবির টহলদর অভিযান চালায়। এসময় তরুণীকে উদ্ধার ও পাচারকারীকে আটক করা হয়।

তাদের সঙ্গে থাকা অপর এক দালাল বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উদ্ধার করা তরুণী ও পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

বেনাপোল বন্দর থানার এসআই আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে।